এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভাইফোঁটার দিন সকালে দাসপুরে পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ১

Published on: November 6, 2021 । 11:31 AM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল:দাসপুর থানার নিমতলা বাসস্টপের কাছে বাবলাতলায় বাইক দুর্ঘটনায় মৃত বাইক চালক। গুরুতর জখম হয়েছেন এক সাইকেল আরোহী। মৃত বাইক আরোহীর নাম নিতাই ডোগরা(৪২)। বাড়ি দাসপুর থানার রানাপুরে। এই ঘটনার পরই ঘাটাল-পাঁশকুড়া রাস্তায় কিছু ক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। দুর্ঘটনার খবর পেয়েই পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিস জানিয়েছে, সাইকেল আরোহীর নাম জানা যায়নি। তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দিকে বাইক আরোহীর দেহ ময়না তদন্তের ব্যবস্থা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টা নাগাদ নিতাইবাবু বাইকে করে দাসপুরের দিকে যাচ্ছিলেন। ওই সময় দাসপুরের দিক থেকে এক ব্যক্তি সাইকেলে করে ঘাটাল অভিমুখে যাওয়ার সময় বাইকের মুখে পড়ে যান। তাই সেই সময় দ্রুত গতিতে আসা বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর জখম হন। সাইকেল আরোহীও জখম হয়েছেন বলে পুলিস জানিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁদের দুজনকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা নিতাইবাবুকে মৃত বলে ঘোষণা করেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও