এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া সড়কে পথ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু বালকের

Published on: November 24, 2021 । 1:23 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-পাঁশকুড়া সড়কের দাসপুর থানার টালিভাটাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা আজ বুধবারের সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ মর্মান্তিক মৃত্যু এক বছর ১২র বালকের। ঘাটাল মহকুমা মানেই ব্যস্ত রাস্তা জুড়ে সপ্তাহে এক থেকে দু’দিন করে বিভিন্ন জায়গায় হাট আর সেই হাটের মাঝেই যাত্রীবাহী বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এই বছর ১২ র বালকের। স্থানীয়দের থেকে জানা গেছে, চন্দ্রকোণা গামী যাত্রী ভর্তি এক বাস ঘাটালের দিকে যাবার সময় দাসপুরের টালিভাটায় হাট পারাপারের সময় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে এক বালককে ধাক্কা দিয়ে বেশ কয়েকফুট টেনে নিয়ে যায়। রাস্তার মধ্যেই মর্মান্তিক মৃত্যু হয় ওই বালকের। মৃত ওই বালকের নাম কার্তিক তেওয়ারি, বাড়ি দাসপুরেরই পাকুড়দানা গ্রামে। আজ বুধবার দাসপুরের এই টালিভাটায় হাট বসে। প্রাথমিকভাবে জানা গেছে কার্তিক তার মা অর্চনা তেওয়ারির সাথে টালিভাটার হাটেই এসেছিল। হাটে ভিড়ের মাঝে হঠাৎ বাসের সামনে এসে পড়লে এই মর্মান্তিক পরিণতি। এই দুর্ঘটনার জেরে ব্যস্ততম এই ঘাটাল-পাঁশকুড়া সড়ক প্রায় ৩০ মিনিট স্তব্ধ হয়ে পড়ে। দাসপুর পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়। ইতিমধ্যেই দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালকের দেহ উদ্ধার করেছে। জানা যাচ্ছে, মৃত ওই বালকের মা অর্চনা তেওয়ারির সাথে আরও দুই সন্তান ছিল।মর্মান্তিক এই পরিণতিতে অর্চনা দেবীসহ তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। দাসপুর পুলিশ তাদের উদ্ধার করে দাসপুর হাসপাতালে পাঠিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ