এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সোনাখালিতে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম ২

Published on: April 14, 2022 । 9:52 AM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার সোনাখালীতে সাতসকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আজ ১৪ এপ্রিল সকালে সোনাখালী ইলেকট্রিক অফিসের সামনে একটি ডাম্পারের সঙ্গে একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরবাইকে বছর পঞ্চাশের এক মহিলা ও বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তির নাম সঞ্জয় দাস এবং মহিলাটির নাম সন্ধ্যা দাস। তাঁদের বাড়ি ওই থানার রাধাকান্তপুর করুণাচক এলাকায়। দুর্ঘটনায় উভয়ের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে সোনাখালী গ্রামীণ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। পরে অবস্থা বুঝে তাঁদের তৎক্ষণাৎ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটি সম্বন্ধে এখনও তেমন কিছু জানা যায়নি। তবে বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি