এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিয়ের এনগেজমেন্ট হয়ে গিয়েছিল: হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হল ঘাটালের উদীয়মান নৃত্য শিল্পীর

Published on: June 16, 2022 । 9:44 AM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল। দিনক্ষণ, বিয়ের [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]আয়োজন সমস্ত কিছুই চলছিল জোরকদমে। এমন সময় হঠাৎ দুর্ঘটনায় কেড়ে নিল ছেলের প্রাণ। দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন ঘাটাল রত্নেশ্বরবাটীর তরতাজা যুবক নাগেশ সিন্দে (৩০)। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মনোহর সিন্দে। গতকাল ভোরে  মারুতিতে করে খড়্গপুর যাওয়ার পথে ঘাটাল-মেদিনীপুর সড়কের নাড়াজোলে মাল বোঝাই লরির সাথে ওই মারুতির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন এক মহিলা ও শিশু সহ তিনজন। ওই মারুতির চালকের আসনে ছিলেন নাগেশ। দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় নাগেশকে প্রথমে নাড়াজোল গ্রামীণ হাসপাতালে পরে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় নিয়ে গিয়ে ভেন্টিলেশনে রাখা হয়। আজ ১৬ জুন ভোররাতে নাগেশ মারা যান। নাগেশের অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। নাগেশের বন্ধুরা বলেন, নাগেশ ভালো নাচ ও অভিনয় করতেন। ঘাটালে ‘গুরুকূল আকাদেমি’ নামে একটি নাচের স্কুলও খুলেছিলেন। একই সঙ্গে কলকাতায় ফিল্মজগতেও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি নাগেশের বিয়ের পাকা কথাও হয়ে গিয়েছিল। মাস তিনেক আগে নাগেশ ড্রাইভারি শিখেছে গাড়ি চালিয়ে কিছু উপার্জনের আশায়। কিন্তু হঠাৎ এই দুঘর্টনা সবকিছু উলটপালট করে দিল।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ