এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের

Published on: July 6, 2022 । 10:41 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। মৃত ওই কিশোরের নাম দীপ সামুই (১৬), বাড়ি ঘাটাল থানার মূলগ্রামের সামুইপাড়ায়। আজ বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার জলসরার কাছে। সঙ্গে ছিল তার এক বন্ধু। সেও জখম হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলগ্রামের সামুইপাড়ার অরূপ সামুইয়ের ছেলে দীপ। আজ দুপুরে দুর্ঘটনাটি ঘটার পর স্থানীয়রা তাকে ও তার বন্ধুকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক দীপকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে তার বন্ধুর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনার কথা শুনেই হাসপাতালে ছুটে যান ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই। তরতাজা এই কিশোরের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত হন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ