এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা,আহতদের মধ্যে মহিলা ও শিশু। CCTV

Published on: December 24, 2022 । 11:41 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার তেমুনি স্টিল ব্রিজের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর জখম অবস্থায় ৩ জনকে উদ্ধার করে পাঠানো হয়েছে ঘাটাল হাসপাতাল। আহতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে। দুর্ঘটনার লাইভ ফুটেজ উদ্ধার। জানা যাচ্ছে, আজ শনিবারের সকাল প্রায় ১০টা নাগাদ দাসপুর থানার তেমুনি স্টিল ব্রিজ বাজার সংলগ্ন এলাকায় কাঁসাই নদীর বাঁধে ইঞ্জিন ভ্যানের সাথে যাত্রী বঝাই টোটোর মুখোমুখি ধাক্কা আর তাতেই বাঁধ থেকে প্রায় ২০ ফুট নীচে পড়ে যাত্রী সহ টোটো। ঘটনায় গুরুতর জখম টোটোতে থাকা এক শিশু মহিলা পাশাপাশি টোটোর চালক। স্থানীয়দের তৎপরতায় সাথে সাথে উদ্ধার শুরু। আহতদের পাঠানো হয় ঘাটাল হাসপাতালে। দুর্ঘটনার সমস্ত ধরা পড়ে স্থানীয় এলাকার এক সিসিটিভি তে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক