এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পথে পুত্রসহ মৃত্যু দাসপুরের স্বর্ণশিল্পীর

Published on: April 23, 2021 । 9:30 PM

তৃপ্তি পাল কর্মকার👆স্থানীয় সংবাদ•ঘাটাল:ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে পুত্রসহ দুর্ঘটনায় প্রাণ হারালেন দাসপুরের বাসিন্দা সুমিত জানা (৩৮) তাঁর পুত্র পুত্র আয়ুস(৭)। পরিবার সূত্রে জানা গিয়েছে ২৩ এপ্রিল কর্মস্থল ছত্রিশগড় থেকে দাসপুর থানার উদয়চকে ফিরছিলেন সুমিতবাবুরা। স্ত্রী পুত্র সহ সুমিতবাবুরা মোট নয় জন ছিলেন একটি ইনোভা গাড়িতে। সবাই নিজের রাজ্যে ফিরছিলেন। ছত্রিশগড়ে এখন করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে এবং সেখানে লকডাউন চলছে, তাই আগের বারের লকডাউনের ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে রেখে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। সুমিতবাবুরাও ট্রেনের টিকিট না পেয়ে গাড়ি ভাড়া করে দাসপুরে ফেরার সিদ্ধান্ত নেন। গাড়িটি রাত ৮ নাগাদ সুমিত বাবুদের নিয়ে ছত্রিশগড় থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয়। ঘন্টা চারেক পর রাত বারোটা নাগাদ সিঙ্ঘোড়া থানার সয়রাপালি বর্ডারের কাছে একটি ট্রাক ইনোভাগাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান সুমিত বাবু ও তার পুত্র আয়ুস। সুমিতবাবুর স্ত্রী সহ সাত জন মারাত্মক ভাবে জখম হয়েছেন।
এদিকে সুমিতবাবুর বাড়ি ফেরার খবরে দাসপুর থানার উদয়চকে ছিল আনন্দের বাতাবরণ। কিন্তু দুর্ঘটনার খবরে নিমেষেই তা বদলে গেল। কান্নায় ভেঙে পড়ছেন সুমিতবাবুর পরিজনেরা। সুমিত বাবু ও তার পুত্র আয়ুসের দেহ রাস্তায় আসছে। আগামীকাল ২৪ এপ্রিল উদয়চকে তাদের অন্তিম সৎকার করা হবে।

👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক