এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের স্কুলে তালা দিলেন অভিভাবকরা

Published on: September 4, 2019 । 3:18 PM

সোমেশ চক্রবর্তী: এক মাত্র শিক্ষককে স্কুল চালাতে হচ্ছে। ফলে স্কুলে পঠন-পাঠনের মান ভালো হচ্ছে না। তাই অবিলম্বে ওই স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে ঘাটাল ব্লকের কোতলপুর প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাব-অভিভাবিকারা। আজ ৪ সেপ্টেম্বর স্কুল খোলার আগে থেকেই স্কুল গেটে তালা দিয়ে দেওয়ার ফলে পড়ুয়া এবং শিক্ষক স্কুলে ঢুকতে পারেননি। মিডডে মিল রান্নাও বন্ধ থাকে। ঘাটাল পশ্চিম চক্রের বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে বলেন, ওই পার্শ্ব শিক্ষককে নিয়ে স্কুলে মোট তিন জন শিক্ষক ছিলেন।  কিছু দিন আগে একজন শিক্ষককে তুলে নেওয়া হয়। পরে আরও একজন শিক্ষক অবসর গ্রহণ করেন। ফলে বর্তমান শিক্ষক বিকাশ দোলইকেই সমস্ত স্কুল চালাতে হচ্ছে। এর জন্য সমস্যা হওয়াটাই স্বভাবিক। আমরা খুব শীর্ঘই ওই স্কুলে আর একজন শিক্ষক পাঠানোর ব্যবস্থা করছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে