এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পেটে ছুরি চালিয়ে দাসপুরে রূপো দোকান লুটের অভিযোগ

Published on: December 14, 2020 । 8:07 PM

ভর দুপুরে দাসপুর থানার দাসপুর বাজারের এক রূপো দোকানে এক কর্মচারীর পেটে ছুরি চালিয়ে রূপো ছিনতাইয়ের অভিযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে ঘটনার কিনারায় নেমেছেন।

জানাযাচ্ছে আজ সোমবারের দুপুরে দুপুর প্রায় আড়াইটা নাগাদ দাসপুর বাজারে গোস্বামী মেডিক্যাল এর পিছনের গলিতে এক রূপো ছেলাইয়ের দোকানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দোকান মালিক সৌমেন পাত্র জানিয়েছেন তাঁর অবর্তমানে তিনজন দুষ্কৃতকারী হঠাৎই দোকানে থাকা এক কর্মচারীকে কিছু রূপো ছেলাইয়ের জন্য বলে। কর্মচারী জানায় কথার মাঝেই পেটে ছুরি দিয়ে আঘাত করে। এবং সাথে সাথে অন্য দুজন দোকানে থাকা প্রায় ৮ কেজি রূপো নিয়ে পালায়।

জখম ওই কর্মচারী আমন জানা জানিয়েছে তিনজনের মুখ ঢাকা ছিলে মাস্কে,তাদেরকে চিনতে পারেনি। অন্যদিকে দিনের বেলায় দাসপুরের মতো জনবহুল বাজারে এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসী এবং দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী দাসপুর পুলিশের ওসি সুদীপ ঘোষালকে সাথে নিয়ে দোকান মালিক ও কর্মচারীর বয়ানের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন।

দোকান মালিক সৌমেন পাত্র জানান আজ দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটার কিছু আগেই ওই কর্মচারী তাকে ফোন করে জানতে চায়,দোকানে আসতে আর কত দেরি। তার কিছুক্ষণ পরেই এই ছিনতাই। অন্যদিকে কর্মচারী আমনের উপর ছুরি চালানো হলেও তার আঘাত তেমন গুরুতর নয়। ফলে পুলিশের সন্দেহের তালিকায় কর্মচারীও আছে বলে মনে করা হচ্ছে।

তবে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী এবিষয়ে মুখ খুলতে নারাজ। তিনি জানান,তদন্ত চলছে,জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তদন্তের স্বার্থে ছিনতাইকারীদের না ধরা পর্যন্ত কিছু বলা যাবে না।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক