এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পল্লীপ্রচার পত্রিকার সম্পাদক অলোক ঘোষ প্রয়াত

Published on: January 9, 2020 । 7:20 AM

তনুপ ঘোষ: প্রবীণ সাংবাদিক তথা ‘পল্লীপ্রচার’ পত্রিকার সম্পাদক অলোককুমার ঘোষ বুধবার রাত্রি ১২.৩০ মিনিটে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। পারিবারিকসূত্রে জানা যায় তিনি বেশ কয়েকদিন ধরে জ্বর এবং অন্যান্য উপসর্গে ভুগছিলেন। সেজন্য কলকাতার একটি নার্সিং হোমে ভর্তি ছিলেন, সেখানেই তাঁর মৃ্‌ত্যু হয়। ঘাটাল মহকুমায় একটানা ৪৬ বছর ধরে তিনি ছোট পত্রিকা ‘পল্লীপ্রচার‘-এর সম্পাদনা করে আসছিলেন। তিনি রেডক্রশ, পিপলস্ ফোরাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী কনক ঘোষ, ছেলে অনুপম ঘোষ, বৌমা ছন্দা ঘোষ ও নাতনি ঈশিতা ঘোষকে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।