এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল স্টেট ব্যাঙ্কের সিএসপি’র মালিকের বিরুদ্ধে

Published on: August 9, 2021 । 2:41 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: কেউ দিনমজুর কেউ বা সবজি বিক্রেতা, তিল তিল করে স্টেট ব্যাংকের সিএসপি তথা কাস্টোমার সার্ভিস পয়েন্টে জমিয়েছিলেন টাকা। আর সেই সিএসপিতে টাকা রেখে প্রতারণার শিকার হলেন ঘাটাল ও দাসপুর থানার কয়েক শ গ্রাহক। এর ফলে চরম বিপাকে গ্রাহকেরা। কোন উপায় না দেখে আজ ৯ আগস্ট অবশেষে মহাকুমা প্রশাসন ও স্টেট ব্যাংকের ঘাটাল শাখায় দ্বারস্থ হলেন তাঁরা। জানাযায়, ঘাটাল শ্যামসুন্দরপুরের বাসিন্দা তন্ময় মাইতি স্টেট ব্যাংকের একটি সিএসপি খুলেছিলেন শ্যামসুন্দরপুরে ঝাউতলা মোড়মাথায়। যে যখন পেরেছেন টাকা জমা

রেখেছিলেন। কারোর ছ’লাখ, কারোর তিন লাখ, কারোর বা জমি বিক্রির সব টাকা সরল বিশ্বাসে রাষ্ট্রায়ত্ত বাঙ্কের ওই সিএসপিতে রেখে ছিলেন। গ্রাহকদের অভিযোগ, কয়েক দিন হলে তন্ময় ব্যাংক বন্ধ করে পালিয়ে গিয়েছেন। এখন তারা কি করবে নিরুপায় হয়ে কান্নায় ভেঙে পড়েছে অবশেষে প্রতারিত হয়ে কান্নায় ভেঙে পড়েছে গ্রামের শতাধিক মানুষ কোন উপায় না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা।এলাকার মানুষ জোট বেঁধে অভিযোগ নিয়ে চলে এসেছেন ঘাটালের মহকুমা শাসকের দপ্তরে। প্রশাসনের কাছে তাদের কাতর আরজি যে তাদের গচ্ছিত মূলধন ফিরিয়ে দিয়ে প্রতারক এর দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, আজ একটি অভিযোগ জমা পড়েছে শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে মন্তব্য করব।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক