এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দরজায় দরজায় প্রতিশ্রুতি, অথচ সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত গরিব মানুষ! এই অভিযোগ তুলেই এবার সরব সিপিআইএম

Published on: October 14, 2026 । 10:47 AM

নিজস্ব সংবাদদাতা:দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ডেপুটেশন দিল সিপিআইএমের বাসুদেবপুর অঞ্চল কমিটি।

এলাকার সমস্ত যোগ্য মহিলাকে অবিলম্বে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদান, সামাজিক প্রকল্প থেকে বঞ্চিত গরিব মানুষকে প্রকল্পের আওতায় আনা এবং জব কার্ডধারীদের কাজ দেওয়ার দাবি ওঠে ডেপুটেশনে।

পাশাপাশি, ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম দ্রুত পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।

তবে ডেপুটেশন দিতে গিয়ে দেখা মেলেনি পঞ্চায়েত প্রধানের। তাঁর অনুপস্থিতিতে নির্বাহী সহায়কের হাতে স্মারকলিপি তুলে দেন সিপিআইএমের প্রতিনিধিরা।

এখন প্রশ্ন, বিরোধীদের তোলা এই দাবিগুলির ভিত্তিতে কী পদক্ষেপ করে পঞ্চায়েত কর্তৃপক্ষ? সরকারি প্রকল্পের সুবিধা কি সত্যিই পৌঁছবে বঞ্চিত মানুষের কাছে? উত্তর দেবে আগামী দিন!

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।