এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় বাইক দুর্ঘটনায় গুরুতর জখম ১

Published on: March 18, 2020 । 10:24 AM

বাবলু সাঁতরা: চন্দ্রকোণায় দ্রুত গতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি বাইককে ধাক্কা মেরে গুরুতর আহত হল একজন। আহত বাইক আরোহীর নাম প্রনয় পাল, বাড়ি চন্দ্রকোণার বসন্তপুরে। ঘটনাটি ঘটে ১৭ মার্চ রাত পৌনে নটা নাগাদ চন্দ্রকোনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোঁসাইবাজার এলাকায়। চন্দ্রকোণার গোঁসাইবাজার ঢোকার মুখে রাস্তার ধারে থাকা একটি বাইকে ধাক্কা মেরে সামনের একটি সাইকেলে ছিটকে ঢুকে পড়ে। স্থানীয়রা ছুটে গিয়ে আহত বাইক আরোহীকে উদ্ধার করে চন্দ্রকোণা হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোণা থানার পুলিশ। বাইকের অতিরিক্ত গতির জন্য নিয়ন্ত্রণ রাখতে না পেরে এই ঘটনা বলে এমনটাই জানা যায়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ