এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাইক চুরির ঘটনা বেড়েই চলেছে দাসপুরে

Published on: June 19, 2021 । 11:33 PM

রবীন্দ্র কর্মকার: দাসপুরে দিনদিন বেড়েই চলেছে বাইক চুরির ঘটনা। গত এক সপ্তাহের মধ্যে দাসপুর থানার গোপালপুর গ্রামে দুটি বাইক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গতকাল ১৮ জুন রাতে দাসপুর-২ ব্লকের গোপালপুরের বাসিন্দা অশোক বাইরির বাড়ি থেকে তার ইয়ামহা ক্রুক্স বাইকটি চুরি যায়। অশোকবাবু বলেন, অন্যান্য দিনের মতোই বাড়ির দুয়ারে বাইকটি রেখেছিলাম। সকালে উঠে দেখি বাইকটি নেই। তবে এনিয়ে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেননি অশোকবাবু। এর কয়েকদিন আগে ১২ জুন ওই গ্রামেরই অরূপ মাইতি নামে এক যুবকের হিরো সুপার স্প্লেন্ডার বাইক চুরি গিয়েছিল। ইসবপুর গ্রাম থেকেও কয়েকদিন আগে একটি বাইক চুরি গিয়েছিল বলে জানা যায়। এভাবে দিনদিন এলাকায় বাইক চুরির ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে দাবি তুলে বলেন, এইভাবে চুরি বন্ধ করতে স্থানীয় পুলিশ প্রশাসন কিছু সদর্থক উদ্যোগ নিক। রাতে এলাকা ভিত্তিক সিভিক ভলান্টিয়ারদের টহলেরও দাবি তোলেন তারা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও