এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের নবগ্রামে পালিত হল বীরসা মুন্ডার ১৫১তম জন্মদিবস

Published on: November 15, 2026 । 1:15 PM

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: মহান আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ও জননায়ক বীরসা মুন্ডার ১৫১তম জন্মদিবস পালন করল ভারত জাকাত মাঝি পারগাণা মহল, ঘাটাল তল্লাট।  আজ রবিবার নবগ্রামের ঝুলনতলায় আয়োজিত এই অনুষ্ঠানে বীরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপস্থিত মানুষজন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোণা-১-এর মুলুক পারগাণা নগেন মুর্মু, অবিভক্ত মেদিনীপুর জেলার জগ পারগাণা পরেশ সরেন, ঘাটাল তল্লাটের পারগাণা বাবা দেবেন্দ্র মুর্মু, জগ পারগাণা রেণুপদ মান্ডি, পারগাণা ভোম্বল সরেন, জগ পারগাণা লব সরেন-সহ অন্যান্য নেতৃত্ব ও অতিথিবর্গ।

উল্লেখ্য, বীরসা মুন্ডা ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে আদিবাসী সমাজের এক দুর্দমনীয় প্রতিরোধের প্রতীক। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা ‘উলগুলান’ আন্দোলন আজও আদিবাসী সমাজের অধিকার, আত্মমর্যাদা ও স্বাধীনতার লড়াইয়ে প্রেরণা জোগায়। জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁর সংগ্রামী আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করল নবগ্রাম।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177