এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহে জেলা শাসকের উদ্যোগে শুরু হল ধান ক্রয় কেন্দ্র

Published on: December 16, 2022 । 2:07 PM

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ: গত ২৮ অক্টোবর বীরসিংহে এসেছিলেন জেলা শাসক আয়েষা রাণী। ওই সময় তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল বীরসিংহ গ্রামে নির্ধারিত দামে সরকারি ধান ক্রয় কেন্দ্র খোলার আবেদন। কথা দিয়েছিলেন এবং তা রাখলেনও। আজ ১৬ ডিসেম্বর বীরসিংহ গ্রামে চালু হল সরকারি ধান ক্রয় কেন্দ্র। কুইন্টাল প্রতি দুহাজার চল্লিশ টাকা দরে প্রথম দিন পঞ্চাশ জন কৃষকের কাছ থেকে জন প্রতি ১৫ কুইন্টাল ধান সংগ্রহ করা হবে জানালেন ঘাটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায়। এখান থেকে ৩ হাজার কুইন্টাল ধান প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে আরও ৫ হাজার কুইন্টাল ধান কেনার অনুমতি পাওয়া গেছে বলে তিনি জানান। আগামীকাল থেকেই শুরু হবে গ্রামে গ্রামে গিয়ে ধান কেনার কর্মসূচি। ধান সংগ্রহ করছে সিংহডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। সমস্ত দিক সামলাচ্ছেন বীরসিংহ গ্রাম পঞ্চায়েত প্রধান ঝুমা কারক খাঁ এবং অসিত চক্রবর্তী, তাপস সিংহ, সুব্রত ঘোষ, নিমাই ঘোষ, বিল্টু সাঁতরা,স্বপন চক্রবর্তী, শুভংকর সাঁতরা প্রমুখরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে