এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অভিযোগ আর পাল্টা অভিযোগে বীরসিংহের উত্তপ্ত রাজনীতি

Published on: August 20, 2021 । 10:27 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বীরসিংহ আসার দিনেই তৃণমূল কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠল ঘাটালের বীরসিংহে। তৃণমূলের অঞ্চল সভাপতি প্রশান্ত রায় জানান আজ তিন তৃণমূল কংগ্রের কর্মীর উপর অতর্কীত হামলা চালিয়েছে বিজেপি সমর্থকরা। বরুন বিশ্বাস, অসিত সিংহ ও দিলীপ দোলই নামে ওই তিন তৃণমূল কর্মীকে বীরসিংহ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান প্রশান্তবাবু। এই নিয়ে বিধায়ক শীতল কপাট বলেন, মিথ্যা বলছেন তৃণমূল, আজ পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল সমর্থকরা বিজেপির কর্মীদের মারধর করেছে। অভিযোগ আর পাল্টা অভিযোগে উত্তপ্ত বীরসিংহের রাজনীতি।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177