এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে এসে ভ্যাকসিন ও মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যকে বিঁধলেন দিলীপ ঘোষ

Published on: August 7, 2021 । 6:47 PM

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। আজ ৭ আগস্ট শনিবার দুপুরে ঘাটালের ২ নম্বর চাতাল থেকে নৌকায় ত্রাণ সামগ্রী নিয়ে ঘাটাল ব্লকের অজবনগর গ্রামে যান এবং সেখানে দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। দিলীপবাবুর সঙ্গে ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট অন্যান্যরা। সেখানে থেকে নৌকায় করে ঘাটাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড শুকচন্দ্রপুরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বন্যা দুর্গতদের ত্রাণ তুলে দেন। দিলীপবাবু বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর করা নিয়ে তৃণমূল বছরের পর বছর রাজনীতি করে চলছে, যার ফল ভুগতে হচ্ছে ঘাটালবাসীকে। ঘাটালে ভয়াবহ বন্যার জন্য তিনি তৃণমূলকেই দায়ী করেন। এদিন দিলীপবাবুর কাছ থেকে ত্রাণ নেওয়াকে ঘিরে দুর্গতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও