এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর ও ঘাটালে রক্তদান শিবির

Published on: June 12, 2021 । 3:15 PM

শ্রীকান্ত ভুঁইয়া👆 ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: করোনা পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিয়েছে সমস্ত ব্লাড ব্যংকগুলিতে,আর সেই রক্তের সংকট পূরণের লক্ষ্য নিয়ে আজ ১২  জুন শনিবার দাসপুর-১ ব্লকের দুর্গাপুর গৌরা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  আজকের ওই রক্তদান শিবিরে ২০জন মহিলা সহ মোট ৮০ জন রক্ত দিয়েছেন বলে জানান সোসাইটির সদস্য প্রবীর মান্না।দাসপুর বিধায়ক মমতা ভুঁইয়া,পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক প্রমুখ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যদিকে ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী(দেব)-এর উদ্যোগে ঘাটাল ব্লকের মনোহরপুর-১ গ্রামপঞ্চায়েতের মনসা মাতা ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক মহাশয়, সাংসদ প্রতিনিনি  রামপদ মান্না, সমাজকর্মী সুদীপ মণ্ডল, অসীম দাস, শপথ চক্রবর্তী, পার্থ গুচ্ছাইত প্রমুখ।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক