এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রামজীবনপুরে রাস্তায় রক্ত,জলে ভাসছে দেহ! তবে কি খুন?

Published on: June 22, 2021 । 8:47 AM

সাত সকালে রাস্তায় পড়ে রক্ত, দূরে পড়ে বাইসাইকেল ও মানিব্যাগ। আর কিছু দুরে পুকুরে এক ব্যক্তির মৃতদেহ,সে দেহ দেখে চাঞ্চল্য,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রামজীবনপুর পৌরসভা দরখোলা এলাকায় । স্থানীয় মানুষ ও পুলিশ জানায়,আজ মঙ্গলবার সাতসকালে দরখোলার রাস্তার ধারে পুকুরপাড়ে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে এলাকার মানুষজন। এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, মৃতদেহের কিছুটা দূরে পড়ে রয়েছে একটি সাইকেল ও একটি মানিব্যাগ।দ্রুত স্থানীয় বাসিন্দারা খবর দেয় রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠায়। মৃতের শরীরে আঘাতের চিহ্ন, মাথায় ভারি কোন বস্তু আঘাত। পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কীভাবে এই মৃত্যু তা নিয়ে ব্যপক চাঞ্চল্য। তবে কি খুন?

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ