এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দীর্ঘ প্রতীক্ষার অবসান : ব্রিজের নতুন নির্মান কাজ শুরু

Published on: June 11, 2021 । 12:14 PM

কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হল চন্দ্রকোণা-১ এর মনোহরপুরের অঞ্চলঘাট ব্রিজটির নব নির্মাণের কাজ। চলতি মাসের চার তারিখ থেকে ব্রিজের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। চন্দ্রকোণা -১ এর মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের ওপর শিলাবতী নদীর এই ব্রিজটি অঞ্চল ঘাট ব্রিজ নামেই সাধারণের কাছে পরিচিত। মেদিনীপুর থেকে ঘাটাল যাওয়ার একটি শর্টকাট রাস্তায় পড়ে ব্রিজটি। শর্টকার্ট হওয়ায় এই রাস্তা বেছে নেন স্থানীয় মানুষ ছাড়াও অ্যাম্বুলেন্স ও অন্যান্য ছোট গাড়ির চালকেরা । এছাড়াও চাঁদুর , কুলদহ, সীতারামপুর , যাদবপুর এবং মনোহরপুর গ্রামের যোগাযোগের একমাত্র ভরসা এই ব্রিজটি। বেশ কিছুদিন সংস্কার না করার ফলে এবং প্রচুর ব্যবহারের ফলে জীর্ণ হয়ে পড়েছিল কাঠের ব্রিজটি। সেই কাঠের ব্রিজ ভেঙে নতুন করে লোহার বিম ও কাঠের ছাওনি দিয়ে তৈরি করা হচ্ছে ব্রিজটি। নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হওয়াতে খুশি স্থানীয় বাসিন্দাসহ পথ চলতি মানুষেরা। এবিষয়ে মনোহরপুর অঞ্চলের উপপ্রধান সঞ্জয় অধিকারী জানান – ১৫ তম অর্থ কমিশনের এক্তিয়ারভুক্ত অঞ্চলঘাট ব্রিজটি নতুনভাবে নির্মাণ করতে প্রায় ২১ লক্ষ টাকা ব‍্যয় হবে। ব্রিজটির কায়া নির্মান হবে লোহার পাইপ দিয়ে এবং ছাওনি থাবে কাঠের। আট ফুট চওড়া ও ১৫০-১৬০ ফুট লম্বা ওই ব্রিজের ওপর দিয়ে অ‍্যাম্বুলেন্স , অ‍্যাম্বাসেডার , পিকাপভ‍্যান,মারুতি, ট্রেকার , টোটো সহ সমস্ত রকমের ছোটো ফোরহুইলার চলাচল করতে পারবে। এছাড়াও কেশপুর , দাসপুর , ঘাটাল সহ চন্দ্রকোণার দুটি ব্লকের ৪০-৪৫টি গ্রাম ও প্রায় ৩০-৪০ হাজার মানুষ উপকৃত হবেন। বর্ষার আগেই দ্রুততার সাথে কাজ শেষ করে আমরা ব্রিজটি মানুষের উদ্দেশে উৎসর্গ করতে চাই। ওই অঞ্চলের সিভিক ভলেন্টিয়ার বাঞ্ছারাম দোলই বলেন – নানা দুর্ঘটনা থেকে আমরা রেহাই পাব এই ব্রিজ তৈরি হলে,খুব আনন্দিত বোধ করছি।স্থানীয় বাসিন্দা স্বরূপ কুমার মান্না বলেন- আমাদের খুব ভালো লাগছে কারণ ব্রিজটি লোহার তৈরি হলে তা অনেক দীর্ঘমেয়াদী হবে, তাতে সবারই সুবিধা হবে।
•আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক