এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় জলের তোড়ে যোগাযোগ বিচ্ছিন্ন,ভ্রুক্ষেপ নেই প্রশাসনের

Published on: August 2, 2023 । 3:22 PM

নিজস্ব সংবাদদাতা,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: মঙ্গলবার ঘাটালের চন্দ্রকোণা ২ ব্লকের কেঠিয়া খালের জলের তোড়ে ভেঙেছে ধর্মপোতায় বাঁশের সাঁকো ও চাষিবাড়ে নদীর উপর অস্থায়ী রাস্তা। বৃষ্টির শুরুতেই সমস্যায় একাধিক গ্রামের মানুষ। এই দুই জায়গায় নদী পারাপারে কীভাবে যোগাযোগ স্থাপন হবে সেই নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে এলাকার মানুষজন। প্রশাসনের উপর ভরসা না করে ধর্মপোতায় গ্রামবাসীদের উদ্যোগেই ভেঙে যাওয়া বাঁশের সাঁকোর জায়গায় একটি নৌকার ব্যবস্থা করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবছর বন্যার সময় এই একই সমস্যায় পড়তে হয় একাধিক গ্রামের বাসিন্দাদের, কিন্তু প্রশাসনের তরফে কোনও উদ্যোগ চোখে পড়ে না।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক