এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মুখী বাস দুর্ঘটনার কবলে, জখম ৩৫, ২ জন আশঙ্কাজনক

Published on: August 20, 2019 । 10:07 AM

অসীম বেরা: চন্দ্রকোণা থানার বক্সীবাগানে মর্মান্তিক পথ দুর্ঘটনা। জখম বহু। যাত্রী উদ্ধারে নেমেছেন স্থানীয়

বাসিন্দা ও পুলিশকর্মীরা। আজ ২০ আগস্ট মঙ্গলবার সকালে ঘাটালগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৩৫ জন যাত্রী জখম হন। তাঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন চন্দ্রকোণা রোড থেকে ‘আমন্ত্রণ’ নামে যাত্রীবাহী বাসটি ঘাটাল অভিমুখে আসছিল। বাসে ৫৫ জনের মতো যাত্রী ছিলেন। অভিযোগ, বাসটি হলদিয়াগামী একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে যায়। ৩৫ জন যাত্রী জখম হন। তাঁদের চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad