এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় বাজ পড়ে মৃত দুই পরিবারের পাশে দাঁড়ালো প্রশাসন

Published on: June 8, 2021 । 1:49 PM

তনুপ ঘোষ ও বাবলু সাঁতরা, স্থানীয় সংবাদ,ঘাটাল: চন্দ্রকোণায় বাজ পড়ে মৃত দুই পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দিলেন চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া।মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার জাড়া গ্রামের মৃত অরুণ মন্ডল ও ওই থানার হীরাধরপুর গ্রামের অর্চনা রায়ের বাজ পড়ে মৃত্যু হয়। এই দুই পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া।এদিন বিধায়কের সাথে ছিলেন চন্দ্রকোনা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী ও পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই।এদিন স্থানীয় প্রশাসনের তরফে কিছু আর্থিক সাহায্যে ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ওই দুই পরিবারের সদস্যদের হাতে। গতকাল ৭ই জুন সোমবার দুপুরে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে তিল তুলতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাড়া গ্রামের বছর ৪০ এর অরুণ মন্ডল ও হীরাধরপুর গ্রামের অর্চনা রায়(৩৫) বজ্রাঘাতেই মৃত্যু হয় বলে জানা যায়।দুই মৃতের পরিবারে রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে,তাদের সরকারি সহযোগিতার পাশাপাশি চন্দ্রকোণার বিধায়ক অরুপ ধাড়া ব্যক্তিগত ভাবে তাদের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা জানান পরিবারকে।এদিন বিধায়কের সাথে প্রশাসনের আধিকারিকদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন দুই মৃতের পরিবারের সদস্যরা। সরকারের তরফেও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে সেটাও ওই দুই পরিবার পাবে বলে জানান অরুপবাবু।উল্লেখ্য,গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতের বিপর্যয়ে শেষ পাওয়া খবর অনুযায়ী ২৭ জন প্রাণ হারিয়েছেন। তা নিয়ে গতকালই প্রধানমন্ত্রী টুইট করে শোক প্রকাশ করেন এবং কেন্দ্রের তরফে আর্থিক সাহায্যের ঘোষণাও করা হয়। একই ভূমিকা পালন করে রাজ্য সরকারও।খুব শীঘ্রই মৃত পরিবারের সাথে দেখা করার কথা গতকালই ঘোষণা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। চন্দ্রকোণায় দুই মৃত পরিবারের সাথে দেখা করার সম্ভাবনা আছে এবং সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন কিন্তু দিন ও তারিখ এখনও জানানো হয়নি। তা জানানো হলেই জানিয়ে দেওয়া হবে বলে জানান বিধায়ক অরুপ ধাড়া।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক