এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বৃদ্ধার দুল ছিনতাই

Published on: October 23, 2020 । 8:50 PM

সৌমেন মিশ্র:সপ্তমীর দিনে মর্মান্তিক ছিনতাই! দাসপুর থানার বাসুদেবপুরে কান সমেত কানের দুল ছিঁড়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আজ ২৩ অক্টোবর শুক্রবার বিকেল প্রায় ৪টা নাগাদ বাসুদেবপুরের ৮০বছরের বৃদ্ধা ইরা চক্রবর্তী বাড়ির সামনে পায়চারি করার সময় দুই যুবক হঠাৎই বৃদ্ধার সাথে আলাপ জমায়,খোশ গপ্পের মাঝেই হঠাৎ দুই কানে এক সাথে টান। দুই কানের দুই সোনার দুল ছিঁড়ে নিয়ে পালায়। দুলের সাথে আটকে থাকা কানের বেশকিছুটাকরে অংশও ছেঁড়া যায়। ঘটনার আতঙ্ক সাথে যন্ত্রণায় রাস্তার মধ্যেই লুটিয়ে পড়েন আশি বছরের বৃদ্ধা। ছুটে আসেন প্রতিবেশী ও পরিবারের লোকজন। একেবারে দিনে দুপুরে এমন মর্মান্তিক ছিনতাইয়ে আতঙ্কিত এলাকার বৃদ্ধ বৃদ্ধার পাশাপাশি সাধারণ মানুষও। ঘটনার গুরুত্ব বুঝে ওই পরিবার দাসপুর পুলিশে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা,অবসর প্রাপ্ত শিক্ষক ও সাহিত্যিক উমা শঙ্কর নিয়োগীও এই ঘটনায় আতঙ্কিত। রাস্তাঘাটে যাতায়াতের নিরপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।•বৃদ্ধার  ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক