এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য

Published on: March 17, 2022 । 2:32 PM

বৃন্দাবন কাঁঠাল, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল থানার গোপমহল গ্ৰামে কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কলেজ ছাত্রীর নাম পিউ গুছাইত(১৮)। বাড়ি ঘাটাল থানারই কিসমত গ্ৰামে। গোপমহল গ্ৰামে মামা বাড়িতে দিদার কাছে থেকেই পড়াশোনা করতেন পিউ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পিউয়ের দিদা জানিয়েছেন, ১৬ মার্চ বুধবার রাতে খাওয়া-দাওয়া করে অন্যান্য দিনের মতোই ঘুমোতে গিয়েছিল পিউ। তারপর আজ ১৭ মার্চ সকালে বহুবার ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে পিউয়ের রুমের দরজা খুলে দেখি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ। প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, পিউয়ের মা-বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। পিউয়ের ভাইও তাঁর মা-বাবার সঙ্গে বাইরেই থাকেন। পিউ দিদার বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করতেন। প্রেমঘটিত কারণ নাকি অন্য কোনও কারণে পিউয়ের এই অস্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্ট না এলে জানা যাবে না।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।