এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের মনশুকায় অস্থায়ী ক্যাম্পে ১৭০ জনের করোনা টেস্টে ৫ জনের রিপোর্ট পজিটিভ

Published on: September 20, 2020 । 6:15 PM

কুমারেশ চানক: করোনা আক্রান্তদের চিহ্নিতকরণ করতে সময়ে সময়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে টেস্ট করে চলেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও ব্লক অফিস ও গ্রাম পঞ্চায়েত অফিসেও চলছে সেই ক্যাম্প। আজ ২০ সেপ্টেম্বর ঘাটাল ব্লকের মনশুকা-১ গ্রাম পঞ্চায়েতের আয়োজনে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অফিস চত্তরে  একটি অস্থায়ী রেপিড অ্যান্টিজেন টেস্টের ক্যাম্প হয়। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১৭০ জনের টেস্ট করা হয়। তার মধ্যে পাঁচ জন পুরুষের পজেটিভ রিপোর্ট আসে।  তাদের মধ্যে রয়েছেন দীর্ঘগ্রামের ৩৩ বছরের একজন, কিশোরচকের ৪২ বছরের একজন, মাধবচকের ৭০ ও ৪০ বছরের দুইজন, আনন্দপুরের ৪০ বছরের একজন। আক্রান্ত পাঁচজনকেই হোম আইসোলেশনে রাখা হয়েছে। ক্যাম্পে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, ঘাটালের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন্ত সাহা, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজি প্রমুখ।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও