এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

একাধিক দুর্নীতির প্রতিকারে ঘাটাল পাঁশকুড়া সড়কে সিপিএম

Published on: September 5, 2020 । 2:45 PM

সন্তু বেরা ও ইন্দ্রজিৎ মিশ্রঃ বেহাল ঘাটাল পাঁশকুড়া সড়কের সারাই,ঘাটাল মাস্টার প্ল্যানের দ্রুত রূপায়ণ,মহকুমার বন্যা পরিস্থিতির দূরীকরণ,গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে আমফান সহ নানা সরকারি কাজে দুর্নীতির প্রতিকার সহ একাধিক দাবিতে বিক্ষোভে সামিল দাসপুরের সিপিএমের কর্মী সমর্থকরা। শনিবার সকাল প্রায় ১০টা থেকে দাসপুর জুড়ে উত্তাল লাল পতাকার দল।

দাসপুরের কলোড়া ও দাসপুর বাজার এলাকায় ঘাটাল পাঁশকুড়া সড়কে সিপিএমের কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে তাদের দাবির বাস্তবায়নের পক্ষে আওয়াজ তোলেন। এদিনের মিছিলে শতাধিক সিপিএমের কর্মী সমর্থকদের উপস্থিতি দেখা যায়।

ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর ও কলোড়ায় রাস্তার উপর বসেই পথ আটকে সিপিএম তাঁদের দাবি আদায়ে লড়াকু মনোভাব দেখায়। দাসপুরের সিপিএম নেতা গুনধর বোস জানান,তাঁদের সমস্ত দাবি মেনে প্রশাসন পদক্ষেপ নিলেই তাঁরা অবস্থান বিক্ষোভ থেকে সরবেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক