এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল সিপিএম

Published on: June 16, 2020 । 9:33 AM

অরুণাভ বেরা: ঘাটাল পুরসভার এক নম্বর ওয়ার্ডে সার্কিট বাঁধ নির্মাণে দুর্নীতির  অভিযোগ করলো সিপিএম। ওই বাঁধ ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত আছে। বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে ১৫জুন ঘাটাল পুরসভায় বিক্ষোভ করে সিপিএম। তারা শহরে একটি মিছিলও করে। অভিযোগ বাঁধের কাজ শেষ হওয়ার আগেই কন্ট্রাক্টরকে টাকা দেওয়া হয়েছে। বেনিফিসিয়ারি কমিটি গঠন করা হয়নি। টেন্ডারেও অস্বচ্ছতার অভিযোগ করেছে সিপিএম ।
ইতিমধ্যে সিপিএম শহরের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে।  সিপিএমের চেয়ারপার্সন পুরপ্রশাসক  বিভাস ঘোষের হাতে দাবিপত্র তুলে দিয়েছে। তাদের দাবি বাঁধ নির্মাণের খরচ প্রকাশ্যে টাঙাতে হবে, বেনিফিসিয়ারি কমিটি গঠন করা এবং আমফান ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার তালিকা প্রতিটি ওয়ার্ডে টাঙাতে হবে। বিক্ষোভে ছিলেন সিপিএম নেতা উত্তম মণ্ডল, চিন্ময় পাল, কাশীনাথ দত্ত, রাজীব মহাপাত্র সহ অন্যান্যরা।
এই বিষয়ে বিভাস ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই অভিযোগ ঠিক নয়। কাজ হওয়ার পর পেমেন্ট দেওয়া হয়েছে। কোনও দুর্নীতি হয়নি।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক