এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

১৬ তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল দন্দিপুর স্কুলে

Published on: March 31, 2023 । 9:34 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: দন্দিপুর মন্মথ হাজরা বিদ্যামন্দিরের ১৬ তম [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ ৩১ মার্চ। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি করা হয়। ওই স্কুলের প্রধান শিক্ষক শৈবাল ঘোষ বলেন, আজকের অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট dmhv.in আজকেই লঞ্চ করা হল ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের হাত দিয়ে। এই ওয়েবসাইট থেকে বিদ্যালয়ের সমস্ত বিষয়ে জানা যাবে। এছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে যারা নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজ-নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। “বিদ্যাতীর্থ” নামের ওই পুরস্কারটি এবছর থেকেই আমরা চালু করলাম। পরবর্তী বছরেও এটি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে চালিয়ে যাওয়া হবে। এবছর “বিদ্যাতীর্থ” সম্মাননা পেয়েছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশ্বজিৎ মাইতি। বিশ্বজিৎ বর্তমানে প্রাইমারির শিক্ষক। এই পুরস্কারটি ছাড়াও বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের এবং প্রতিটি বিভাগে সর্বোচ্চ নাম্বার প্রাপকদেরও পুরস্কৃত করা হয়েছে বলে জানান শৈবালবাবু। মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মানবেন্দ্র ঘোষ এবং অন্যান্য অতিথিরা। •ঘাটালের স্কুলে শিক্ষকরা যথা সময়ে স্কুলে ঢোকেন না, বিক্ষোভ গ্রামবাসীদের        👉https://youtu.be/iwQK91WYRHg

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।