এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বালি মাটি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা, এলাকাবাসীরা প্রশাসনের দারস্থ

Published on: June 18, 2024 । 5:17 PM

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরের উত্তর গোবিন্দনগরে পলাশপাই খাল থেকে বালি মাটি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা। সোমবার সন্ধ্যেতে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হল ঠিকাদার ও তার শ্রমিকদেরকে। জানা যাচ্ছে, কাজও বন্ধ করতে হয়। এলাকাবাসী পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য সাথে জমি মালিকদের অভিযোগ, তাদেরকে না জানিয়ে হঠাৎ পলাশপাই খাল ও খালপাড় থেকে বালি ও মাটি তোলার কাজ চলছে। দুটি জেসিবি দিয়ে বালি কেটে পাড়ে তোলা হচ্ছে। অন্যদিকে যার মাধ্যমে এই কাজ হচ্ছিল সেই ঠিকাদার জয়চাঁদ ঘোষ জানান, খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকায় এক কাজের বরাত তিনি পেয়েছেন সেই কাজের জন্যই উত্তর গোবিন্দনগর এলাকায় পলাশপাই খাল থেকে এই বালি ও মাটি তোলা। তিনি এও জানান, যেহেতু সরকারি প্রাথমিকভাবে ইরিগেশন দপ্তরের অনুমতি নিয়ে এই বালি মাটি তোলা হচ্ছে। অন্যদিকে এই বালি মাটি তোলাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যেতে যথেষ্ট উত্তেজনা ছড়ায়। জানা গেছে আজ মঙ্গলবার এলাকাবাসী পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য যাচ্ছেন প্রশাসনে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক