এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের পার্কে হাতাহাতি,দুই মদ্যপকে তুলল দাসপুর পুলিশ

Published on: October 24, 2020 । 10:15 PM

সৌমেন মিশ্র:অভিযোগ অনেক দিন থেকেই ছিল যে দাসপুর থানার দাসপুর প্রদ্যোত শিশু উদ্যান ক্রমশ সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হচ্ছে। আজ শনিবার ২৪ অক্টোবর বিকেলে সে সত্য একেবারে জনসমক্ষে এল। ওই পার্কের মধ্যে মদ্যপান এবং পার্ক কর্তৃপক্ষের সাথে হাতাহাতির অভিযোগে দাসপুর পুলিশ কড়া ব্যবস্থা নিল গ্রেপ্তার করল দুই মদ্যপকে। স্থানীয়রা জানিয়েছেন, বিকেল গড়িয়ে সন্ধ্যে নামার সাথে সাথে দাসপুরের সুজানগরে এই পার্ক এলাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। এলাকা ও এলাকার বাইরের বেশ কয়েকজন এসে নিয়মিত পার্ক চত্ত্বরে মদ্যপান,বিভিন্ন রকম কটূক্তি করে। আজ   বিকেলেও কয়েকজন মদ্যপের এমন আচরণে তাদেরকে থামাতে গেলে পার্ক কর্তিপক্ষের সাথে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। খবর যায় দাসপুর পুলিশে। কড়া ব্যবস্থা নেয় দাসপুর পুলিশ। ঝামেলায় যুক্ত থাকা এবং পার্কের মধ্যে অসামাজিক আচরণ ও হাতাহাতির জেরে পার্ক কর্তৃপক্ষে অভিযোগের ভিত্তিতে দাসপুর পুলিশ দুই অভিযুক্তকে দাসপুর থানায় তুলে নিয়ে যায়। স্থানীয়দের আবেদন এলাকায় নিরাপত্তা বজায় রাখতে এই পার্ক চত্ত্বরে নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করুক প্রশাসন। •এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক