এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মহিলাদের কটূক্তি, যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল মহিলারা

Published on: April 22, 2021 । 1:01 PM

শ্রীকান্ত ভুঁইঞা: প্রকাশ্যে মেয়েদের কে হেনস্তা করার অভিযোগে আজ এক যুবককে হাতেনাতে পাকড়াও করল দাসপুর থানার সোনামুই গ্রামের মহিলারা। জানা গেছে, আজ ২২এপ্রিল বৃহস্পতিবার সকালে দাসপুর থানার সোনামুই এলাকায় একটি মাঠের রাস্তার উপর দিয়ে এক যুবক যাওয়ার সময় ওই এলাকার কিছু মহিলাদের সঙ্গে অভদ্র আচরণ করে। সেই সঙ্গে মহিলাদের কটূক্তিও করে বলে অভিযোগ। তখনই ওই মহিলা পাশাপাশি অন্যদের সাহায্য নিয়ে যুবকটিকে হাতেনাতে ধরে ফেলেন। তারপর ওই যুবকটিকে একটি মন্দিরে বেঁধে রেখে এবং পুলিশকে খবর দেওয়ার ব্যবস্থা করা হয়। দাসপুর থানার পুলিস ওই যুবকটিকে আটক করে থানায় তুলে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, যুবকটির বাড়ি দাসপুর থানারই রাধাকান্তপুরে। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক