এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে হাই ভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট আলুর গাড়ির চালক

Published on: March 8, 2020 । 9:26 PM

রাজদ্বীপ রায়ঃদাসপুর থানার যদুপুরে হাই ভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম হল এক চালক। হাইভোল্টেজ তারের সংযোগে আসার সাথে সাথে গাড়িতে ধরে গেল আগুন। স্থানীয়দের তৎপরতায় চাওলককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হল ঘাটাল হাসপাতালে।

রবিবার দাসপুর থানার যদুপুর গ্রামে এক ডিসিএম গাড়িতে আলু বোঝাই করার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়সূত্রে জানাগেছে,সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার যদুপুর গ্রামের যদুপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নদীবাঁধে ওই গাড়িটিতে কৃষকদের আলু বোঝাই চলাকালীন গাড়ির চালক গাড়ির ছাদে উঠে দড়ি দিয়ে বস্তা বাঁধার সময় মাথার উপর দিয়ে যাওয়া হাইভোল্টেজ বিদ্যুতের তারে মারাত্মকভাবে ভাবে শক লাগলে সাথে সাথে মাটিতে পড়ে যায়।

সেই সময়ই গাড়ির চাকায় ধোঁয়া উঠতে শুরু করে। গ্রামবাসীরা তৎপরতার সাথে চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়। সাথে সাথে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত্রি সাড়ে ৮টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ ছিলনা বলে জানাগেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।