এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

হাওড়ার মৃতদেহকে পলিথিনে মুড়ে দাসপুরে ফেলে রাখায় চাঞ্চল্য

Published on: June 25, 2020 । 10:46 AM

নিজস্ব সংবাদদাতা: কালো পলিথিনে মোড়া মৃতদেহ। বাইর থেকে মৃতদহের শুধুমাত্র পা দু‘টি দেখা যাচ্ছে। এমনই দৃশ্য দেখে বুধবার ২৪ জুন রাতে দাসপুর থানার মহিষঘাটাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা তথা কেলেগোদা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরুণকুমার বেরা বলেন, মহিষঘাটার রথতলার সামনে ওই মৃতদেহটি দেখা যায়।  রাত ন’টা পর্যন্ত এলাকায় কিছু ছিল না। কিন্তু সাড়ে ৯টার সময় হঠাৎ দেখা যায়  কালো পলিথিনের মধ্যে মোড়া একটি মৃতদেহ রয়েছে। অথচ  সামনে কোনও মৃতদেহের পরিচিত-পরিজন নেই। এটা দেখেই আমাদের মধ্যে খুব আতঙ্কের সৃষ্টি হয়। বিষয়টি দাসপুর থানাতে জানালে পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কেন ওই ভাবে মৃতদেহটিকে রাখা হয়েছিল? দাসপুর থানা সূত্রে জানা গিয়েছে, কেষ্ট পাল(৪৮) নামে ওই ব্যক্তির বাড়ি হাওড়া জয়পুর থানার বেড়ালগ্রামে। কেষ্টবাবু খড়্গপুরে থাকতেন। সেখানেই তিনি ২৪ জুন মারা যান। যেহেতু পশ্চিম মেদিনীপুর জেলার সীমানায় রূপনারায়ণ নদী পেরোলেই জয়পুর থানার বেড়াল গ্রাম। তাই মৃতদেহটিকে খড়্গপুর  থেকে দাসপুর থানার উপর দিয়ে মহিষঘাটায় গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল। সেই মতোই মৃতদেহটিকে হাওড়া জেলায় নিয়ে যাওয়ার জন্য মহিষঘাটাতে নিয়ে যাওয়া হয়। মৃতদেহকে গাড়িতে রেখেই মৃতের ছেলে তাঁর বাড়ি ও গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। ফিরতেও অনেকটা সময় লাগছে, অন্য দিকে রাতও হচ্ছে তাই গাড়িচালক মৃতদেহটিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যান। দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল জানিয়েছেন, তাঁরা নিয়ম মতো দেহটির ময়না তদন্ত করার ব্যবস্থা করবেন।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে