এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে নদীর স্রোতে ভাসমান মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, বিস্তারিত ভিডিও একটু পরেই প্রকাশিত হবে

Published on: November 13, 2019 । 1:33 PM

বুবাই প্রামাণিক: দাসপুরের চন্দ্রেশ্বর খালে ভাসমান এক মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি দাসপুর-২ ব্লকের চাঁইপাট এলাকার। আজ ১৩ নভেম্বর বেলা ১১টা নাগাদ ওই মৃতদেহটিকে স্রোতে ভেসে যেতে দেখেন ওই এলাকায় কর্মরত একশ দিনের শ্রমিকেরা। প্রথমে খুন সন্দেহে খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহটি স্রোতে ভাসতে ভাসতে কিছদূর যাওয়ার পর চাঁইপাট-তেঁতুলতলায় নৈহাটি ব্রিজের কাছে আটকে যায়। স্থানীয় কিছু যুবক কিছুক্ষণ প্রচেষ্টা চালিয়ে মৃতদেহটিকে উদ্ধার করা হয়। মৃতদেহ শনাক্তের পর জানা যায় ওই মৃত ব্যক্তির নাম রতন বিশ্বাস। বয়স প্রায় আশির কাছাকাছি। বাড়ি চাইঁপাট ভুঁঞাড়াতে। বিস্তারিত ভিডিও একটু পরেই প্রকাশিত হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক