এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঋণের চাপে বিষ খেয়ে আত্মহত্যা চন্দ্রকোণার কৃষকের, এলাকায় শোকের ছায়া!

Published on: March 9, 2022 । 8:08 PM

তনুপ ঘোষ:একদিকে আলু চাষে ব্যাপক ক্ষতি অন্যদিকে ঋণের বোঝা। দুইয়ের মাঝে পড়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন চন্দ্রকোণার এক আলুচাষি। মৃতের নাম রবীন্দ্রনাথ চক্রবর্তী, বাড়ি চন্দ্রকোণা থানার যদুপুরে। মৃতের পরিজন ও গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, চলতি মরসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে দু দফায় ব্যাপক ক্ষতি হয়েছে আলুচাষে, তার ওপরে ব্যাংক থেকে চাষের জন্য বেশ কয়েক হাজার টাকা লোন নিয়েছিলেন রবীন্দ্রনাথবাবু। চাষে ক্ষতির কারনে ব্যাংক থেকে বারবার নোটিশ দিলেও লোন পরিশোধ করতে পারেননি তিনি। যা ঘিরে দিনকয়েক ধরেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শেষমেশ ৮ মার্চ মঙ্গলবার রাতে বাড়ির অনতিদূরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্থানীয়দের নজরে এলে তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে, অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে, পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় আজ ৯ মার্চ ভোরে মৃত্যু হয় ষাটোর্ধ্ব এই কৃষকের। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনা খতিয়ে দেখছে। এদিকে কৃষক মৃত্যুর কথা গ্রামে পৌঁছতেই রীতিমতো শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ