এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘুমের ঘোরে খাট থেকে পড়ে মৃ/ত্যু

Published on: March 6, 2026 । 3:37 PM

বিপ্লব সরকার, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: ঘুমের ঘোরে খাট থেকে পড়ে জখম হয়ে মৃ/ত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার জামগেড়িয়ায়। পুলিশ জানিয়েছে, মৃ/ত বৃদ্ধের নাম আলোক ঘোষ (৭৪)। শুক্রবার তাঁর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন রাতেও স্ত্রী চায়না ঘোষের সঙ্গে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন আলোকবাবু। মাঝরাতে আচমকাই তিনি খাট থেকে নিচে পড়ে যান। মেঝেতে সজোরে আছাড় খাওয়ার ফলে তাঁর মাথায় গুরুতর চোট লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃ/ত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিপ্লব সরকার

সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’, আমার কাছে সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি আমার গভীরতম নেশা। ব্যক্তিগত ও কর্মজীবনের সমস্ত ব্যস্ততার ফাঁকে যখনই সময় পাই, তখনই আমি সমাজের নানান সমস্যা, জনজীবনের গুরুত্বপূর্ণ দিক এবং অব্যক্ত কথাগুলি তুলে ধরার তাগিদে বেরিয়ে পড়ি। মো: 90467 68118/9732738015