এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আলুর দাম নেই, দেনার দায়ে কৃষকের বিষপান করে মৃত্যু

Published on: March 12, 2026 । 3:40 PM
কেয়া মণ্ডল চৌধুরী
কেয়া মণ্ডল চৌধুরী
আমার কলম ঘাটাল মহকুমার জীবনবোধের শরিক। আমি সামাজিক সমস্যার নিভৃত কান্না, অভাবের নীরব দীর্ঘশ্বাস এবং সাধারণ মানুষের গভীর অভিযোগের সুর শুনতে ভালোবাসি। আমার লেখনি আলো-আঁধারের গাঢ় পটভূমি এড়িয়ে চলে। খুন-খারাপি, রাজনৈতিক জটিলতা বা তীব্র দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য আমার উপজীব্য নয়। আমি ডুব দিই লোকায়ত জীবনের সরল জটিলতায়—ঘাটালের ধূলিকণা ও মানুষের আশা-হতাশা—এরাই আমার লেখনির প্রাণ। যা আমি ‘স্থানীয় সংবাদ’-এর মাধ্যমে তুলে ধরি।
📞 +919732738015 WhatsApp

কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: আলুর দাম নেই, বাজারে ঋণ’— এই চরম বাস্তবই কেড়ে নিল চন্দ্রকোণা থানা রাঙামাটি গ্রামের এক প্রান্তিক কৃষকের প্রাণ। মৃ/ত কৃষকের নাম রাখাল আড়ি (২৮)। পরিবার সূত্রে জানা গিয়েছে, জনমজুরির পাশাপাশি অন্যের চার বিঘা জমি ভাগে নিয়ে আলু চাষ করেছিলেন তিনি। এই চাষের জন্য প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা খরচ হয়েছিল, যার বড় অংশই এসেছিল স্ত্রীর গয়না বন্ধক রেখে নেওয়া ঋণ থেকে। বর্তমানে বাজারে আলুর দর কুইন্টাল প্রতি ৩২০ থেকে ৩৫০ টাকার আশেপাশে ঘোরাফেরা করায় মাথায় আকাশ ভেঙে পড়ে রাখালবাবুর। নিজস্ব জমি বলতে মাত্র ১০ কাঠা, তার ওপর মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছিল। এই আর্থিক অনটন ও আলুর দাম না পাওয়া নিয়ে শুক্রবার সন্ধ্যায় বি/ষ পা/ন করেন তিনি। বুধবার রাতে ঘাটাল হাসপাতালে তাঁর মৃ/ত্যু হয়। এই মৃ/ত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিধায়ক অরূপ ধাড়া মৃ/ত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পরিবারের দাবি, চাষের লোকসান ও ঋণের বোঝাই এই চরম সিদ্ধান্তের মূল কারণ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।