এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ওঝার কাছে তুকতাক: সর্পদংশনে কিশোরীর মৃত্যু

Published on: July 3, 2020 । 8:42 PM

শ্রীকান্ত ভুঁইঞা:ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল কিশোরীর। মৃত কিশোরীর নাম সোনালী সামন্ত(১৪)। বাড়ি দাসপুর থানার সোনামুই গ্রামে। আজ ৩ জুলাই দুপুরে ঘুমন্ত অবস্থায় সোনালীর হাতে কিছু কামড়ায়। বাড়ির লোকজন পাশের গ্রামে এক ওঝার কাছে নিয়ে গেলে সেখানে ঝাড়ফুক করা হয়। এরপর সোনালীর অবস্থার অবনতি হতে শুরু করলে প্রথমে তাকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে অবস্থার অবনতি হতে শুরু করলে সোনালীকে তমলুক হাসপাতালে রেফার করা হয়। তমলুক হাসপাতালে সোনালীকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সোনালীর কালাচ সাপের কামড়েই মৃত্যু হয়েছে। তবে এলাকার সচেতন মানুষের ধারণা ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট না হলে সোনালীর মৃত্যু এড়ানো যেত।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক