এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে অ্যাম্বুলেন্স চালক ও মালিকদের পক্ষ থেকে সুপারের মৃত্যুতে শ্রদ্ধা জানানো হ’ল

Published on: June 21, 2020 । 9:17 PM

নিজস্ব সংবাদদাতা: গতকাল ২০ জুন সন্ধ্যায় ঘাটাল  সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ কুনাল মুখোপাধ্যায় মারা গিয়েছেন। তাই আজ সন্ধ্যায় ঘাটাল হাসপাতাল চত্বরে  সুপারের ছবিতে মালা দিয়ে, মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান অ্যাম্বুলেন্স চালক ও মালিকেরা। প্রসঙ্গত, দীর্ঘদিন কিডনির সমস্যার জন্য তিনি কলকাতার পিজি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে কলকাতারই একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসাধীন থাকাকালীন গতকাল দুপুরে তাঁর ব্রেন ডেথ হয়। সন্ধ্যায় তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সুপারের এই অকস্মাৎ মৃত্যুতে হাসপাতালে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে আসে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ