এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দাসপুরের গ্রামীণ চিকিৎসক

Published on: May 6, 2021 । 3:57 PM

রবীন্দ্র কর্মকার👆স্থানীয় সংবাদ•ঘাটাল:  কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন দাসপুরের গোপীনাথপুরের বাসিন্দা ডাঃ বরুণ মাইতি (৪০)। বরুণবাবু গ্রামীন চিকিৎসক ছিলেন। এলাকায় খুব নামডাক ছিল তাঁর। আজ ৬মে দুপুরে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে ভেন্টিলেটারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। প্রথমে ঘাটালের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে কোভিড টেস্টে তিনি করোনা আক্রান্ত বলে জানা যায়। কিছুদিন চিকিৎসার পর তাঁকে সেখান থেকে মেচোগ্রামের বড়মা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকাল রাতে অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ দুপুর পৌনে তিনটে নাগাদ বরুনবাবু মারা যান। বরুণবাবুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
👆 আমাদের ফেসবুক পেজএবংইউটিউব চ্যানেলটিলাইক করুন। প্রতি মুহূর্তে ঘাটাল মহকুমার খবর পেতে আমাদের টেলিগ্রাম নিউজ গ্রুপেও যোগদান করতে পারেন।লিঙ্ক: https://t.me/SthaniyaSambadGhatal ওখানে যোগদান করলে আপনার মোবাইল নম্বর গ্রুপের অন্য কেউ জানতে পারবেন না।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক