এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সংস্কাররের দাবিতে দেবকে স্মারকলিপি

Published on: October 1, 2020 । 9:14 PM

মোনালিসা বেরা: যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে ঘাটাল-পাঁশকুড়া রাস্তা। সেই বেহাল রাস্তারই পূর্ণাঙ্গ সংস্কাররের দাবি তুলে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেবকে স্মারকলিপি দিল  ঘাটাল পাঁশকুড়া পরিবহণ যাত্রী কমিটি। আজ ১ অক্টোবর বৃহস্পতিবার দেবকে অনলাইন স্মারকলিপি  দেওয়া হয় বলে জানা গিয়েছে।  ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা এবং পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবির কাছেও একই ভাবে একই দাবি নিয়ে স্মারকলিপি পেশ করা হয়। ওই কমিটির জেলা নেতা তপন জানা বলেন,  ভারতবর্ষের রেলের মানচিত্রে ঘাটাল মহকুমার স্থান নেই। গণ পরিবহণের প্রধান মাধ‍্যম বাস। মহকুমার বাস চলাচলের রাস্তা বিশেষত ঘাটাল পাঁশকুড়া রাস্তা বছরের বেশির ভাগ সময় বেহাল অবস্থায় থাকে। আমরা  রাস্তাটি সংস্কারের জন্য সর্বস্তুরে দফায় দফায় জানানোর ব্যবস্থা করেছি। বিক্ষোভ  দেখানো হয়েছে বিভিন্ন দপ্তরে। তবুও প্রশাসন উদাসীন।  বারে বারে একই কথা বলা হচ্ছে,  বড় প্রোজেক্ট কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এখনও ছাড়পত্র পাওয়া যায়নি।  সেজন্যই এই স্মারকলিপি। তপনবাবু বলেন, আর কিছুদিন অপেক্ষা করা হবে। কাজ না হলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ‍্য হব।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক