এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কথা রাখলেন দেব,শুরু হল পান্তি পিসির বাড়ি

Published on: June 10, 2021 । 11:25 PM

কথা রাখলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা টলিপাড়ার সফল অভিনেতা দেব,আজ ১০ই জুন বৃহস্পতিবার দাসপুরের সোনামুইয়ে পান্তি পিসির পৈতৃক ভিটেতে তাঁর নতুন বাড়ি তৈরির শুভারম্ভ হল। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না নিজে সোনামুই তে পানতি পিসি তথা শিখা চক্রবর্তীর নতুন বাড়ির শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত থেকে সমস্ত বিষয় দেখভাল করলেন।

আগামী কয়েকদিনের মধ্যে পান্তি পিসি পেতে চপেছেন ঝাঁ চকচকে পাকা পোক্ট বাড়ি। ঘূর্ণিঝড় ইয়াসের ঠিক আগের দিন পান্তি পিসিকে দেখা গিয়েছিল ভাঙা মাটির বাড়িকে এক টুকরো ত্রিপল দিয়ে ঝড় থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে। সে খবর আমাদের সংবাদ মাধ্যমে প্রচার হতেই নজরে আসে দেবের। তিনি টুইট করে কথা দিয়েছিলেন পান্তি পিসিকে নতুন বাড়ি দেবেন। পাশাপাশি ঝড়ের আগেই পান্তি পিসিকে স্থানীয় স্কুলে থাকার ব্যবস্থাও করেন তাঁর প্রতিনিধি রামপদ মান্নাকে পান্তি পিসির কাছে পাঠিয়ে। আর্থিক সাহায্যের পাশাপাশি দিয়েছেন খাবার দাবার। পরে হঠাৎ ভেঙে পড়ে পান্তি পিসির বাড়ি।

স্থানীয়রা দেবের আশ্বাস নিয়ে বাঁকা কথা শোনালেও শেষ পর্যন্ত পান্তি পিসির নতুন বাড়ি শুরু হল তাও ঘাটালের সাংসদ দেবের নিজের উদ্যোগে। দেব আবার দেখিয়ে দিলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি আক্ষরিক অর্থেই ঘাটালবাসির দেবতা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক