কেয়া মণ্ডল চৌধুরী: কুশপাতা বেলপুকুর রাধাগোবিন্দ জীউ ও শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরে মহাসমারোহে পালিত হল গৌরজয়ন্তী ও দোল উৎসব। সোমবার থেকেই মন্দির প্রাঙ্গণে নানা ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ মঙ্গলবার দোল পূর্ণিমার পুণ্য তিথিতে ছিল বিশেষ উন্মাদনা। এ দিন সন্ধ্যার মূল আকর্ষণ হয়ে ওঠে কচিকাঁচাদের পরিবেশিত একটি নাটক। খুদে শিল্পীদের সেই অভিনয় দেখার জন্য সন্ধ্যা হতেই কৃষ্ণ মন্দির চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। বাহারি সাজপোশাকে সেজে খুদে শিল্পীরা মঞ্চে অবতীর্ণ হয়। তাদের মুখে একের পর এক সুন্দর সংলাপ শুনে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। শিশুদের সাবলীল অভিনয় আর মিষ্টি কথাবার্তা উৎসবের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে। কচিকাঁচাদের এই কৃতিত্ব দেখে করতালিতে ফেটে পড়ে গোটা মন্দির চত্বর।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।




