এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের কুলটিকরিতে মৃত শুশুককে ঘিরে চাঞ্চল্য

Published on: January 23, 2021 । 11:59 AM

রবীন্দ্র কর্মকার:প্রায় দেড় কুইন্ট্যাল ওজনের একটি শুশুককে রূপনারায়ণ নদের তীরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়াল দাসপুর ২ ব্লকের কুলটিকরিতে। আজ ২৩ জানুয়ারি সকালে ওই এলাকার সুশান্ত ঘোষ, বিশ্বজিৎ পণ্ডিত, শ্যামল পালেরা রূপনারায়ণ নদের তীরে বাগদি ঘাটে প্রায় সাড়ে ছ’ ফুট দৈর্ঘ্যের এই ডলফিন প্রজাতির প্রাণীটিকে দেখতে পান। প্রাণীটিকে এইভাবে পড়ে থাকতে দেখে উৎসুক মানুষের ভিড় জমে যায়। জল থেকে টেনে তুলে দেখা যায় প্রাণীটি মৃত।
এবিষয়ে জেলা মৎস্য দপ্তর জানিয়েছে, কোনও কারণে ডলফিনটি মারা যাওয়ার পর ভেসে উঠেছে। শুশুকটির তীরে আটকে গিয়ে পচা দুর্গন্ধ ছড়াবে তাই এলাকার দূষণ ছড়ানো এড়াতে স্থানীয়রা ওই ডলফিনটিকে গর্ত খুঁড়ে চাপা দিয়ে দিয়েছে শুনেছি। |•ভিডিও

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক