এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কাঁথি মহকুমা হাসপাতালের সুপারের পদে ঘাটালের ভূমিপুত্র

Published on: February 5, 2021 । 9:44 PM

কুণাল সিংহরায়: কাঁথি মহকুমা হাসপাতালের সুপারের পদে নিযুক্ত হয়েছেন ঘাটালের ভূমিপুত্র ডঃ রজতকান্তি পাল। তিনি কাঁথির সুপারের দায়িত্ব নেওয়ার আগে হুগলিতে কর্মরত ছিলেন। ৩ ফেব্রুয়ারি ডাক্তারবাবু কাঁথি মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে রক্তদান আন্দোলনে ঘাটালের কথা তুলে ধরেন এবং কৃতজ্ঞতা স্বীকার করে জানান এই ব্লাড ব্যাংক ঘাটাল মহকুমা থেকেই এককভাবে একটিমাত্র শিবির থেকে রক্ত সংগ্রহ করে রেকর্ড স্থাপন করেছে যা আজও অটুট। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ এর জুনে শ্রীনগর নিগমানন্দ স’মিলে ঘাটাল ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সহযোগিতায়,রক্তদাতার সংখ্যা ছিল ৬০৩ জন।
ডাক্তার রজতকান্তি পালের বাড়ি ঘাটালের মনশুকাতে,তাঁর বাবা মনশুকা হাইস্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক জিতেন্দ্রনাথ পাল।ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে পড়াশোনা করার সময় তিনি থাকতেন ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডের মন্ডল মেসে। মৃদুভাষী সদাহাস্যময় ডাক্তারবাবু একান্তে কথা বলতে গিয়ে বারবার আবেগতাড়িত হয়ে পড়েন ছাত্র জীবনের ঘাটালের কথায়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক