এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের কোন ব্লকে কবে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে

Published on: February 13, 2020 । 3:52 PM

তৃপ্তি পাল কর্মকার: এবার থেকে মাসে নিয়মিত ক্যাম্প করে ব্লক অফিস চত্বর থেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্যই  জেলা পরিবহণ দপ্তর ওই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। আগের মতোই অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফিজ মেটাতে হবে। পরের ক্যাম্পে পরীক্ষা নিয়ে তাঁদের লার্নার লাইসেন্স ইস্যু করা হবে। পরবর্তী পর্যায়ে চূড়ান্ত লাইসেন্স। পরিবহণ দপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে ঘাটাল মহকুমায় ব্লক ভিত্তিক ক্যাম্পের তারিখগুলি হল •দাসপুর-১: ১৭ ও ১৮ ফেব্রুয়ারি, •দাসপুর-২: ১২ ও ১৩ ফেব্রুয়ারি, •ঘাটাল ব্লক: ১৪ ও ১৭ ফেব্রুয়ারি, •চন্দ্রকোণা-১ ব্লক: ১৮ ও ১৯ ফেব্রুয়ারি এবং • চন্দ্রকোণা-২ ব্লক: ২০ ও ২৪ ফেব্রুয়ারি। তবে ব্লক ভিত্তিক লাইসেন্স দেওয়া কত দিন চলবে তা পরিবহণ দপ্তর পরিষ্কার করে জানাতে পারেনি। কিন্তু মহকুমা পরিবহণ দপ্তরে যেমন ভাবে লাইসেন্স দেওয়া হয় সেই প্রক্রিয়া আগের মতোই চলবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক