এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভিজে কাপড় মিলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর

Published on: May 2, 2022 । 8:41 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাত সকালে স্নানের পর বাড়ির সামনের জামাকাপড় মেলার তারে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] কাপড় মিলতে গিয়ে আর বাড়ি ফেরা হল না বছর ৬২ এর ঝর্ণা পাত্রের। কোনোভাবে বাড়ির ওই কাপড় মেলার তারে বিদ্যুৎ সংযোগ আর তাতেই ভিজে কাপড় মিলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু দাসপুর থানার দাদপুর গ্রামের মদনপাত্রের স্ত্রী ঝর্না পাত্রের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  আজ ২ মে ২০২২ সকালে এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য দাসপুরের দাদপুরের পাত্র পাড়ায়। কীভাবে এই জামা কাপড় মেলার ধাতব তারে বিদ্যুৎ সংযোগ হল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত বিষয়টি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ