এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, চাঞ্চল্য

Published on: September 26, 2021 । 10:50 PM

তনুপ ঘোষ ও বাবলু সাঁতরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা থানার পানিছড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নতুন বাড়িতে জল দেওয়ার জন্য পুকুর থেকে পাম্প চালিয়ে জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম তপন রায়(৪৫)। জানা যায়, আজ ২৬ সেপ্টেম্বর তপনবাবু তাঁর নতুন বাড়িতে জল দেওয়ার জন্য পুকুরে পাম্প চালাতে গিয়েছিলেন। সে সময় পাম্পে বিদ্যুৎ সংযোগ করতে গেলে শট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম থেকে বেশ কিছুটা দূরে নতুন বাড়িটি হওয়ায় প্রথমে কেউ ঘটনাটির টের পায়নি। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজন তড়িঘড়ি করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে চন্দ্রকোণা থানার পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক